ABP Ananda Live: আজ রাজ্যে অমিত | আশায় শুভেন্দু। পাহাড় সমস্যার সমাধান কবে ?। Bangla News
Amit Shah: বিধানসভা ভোটের পর, দু’ দিনের সফরে আজ রাজ্যে আসছেন অমিত শা। সকালে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বিএসএফের ৬টি অত্যাধুনিক ভাসমান আউটপোস্ট উদ্বোধনের পাশাপাশি, সুন্দরবন এলাকার জন্য বোট অ্যাম্বুল্যান্সেরও উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর বনগাঁর হরিদাসপুরে মৈত্রী সংগ্রহালয়ের শিলান্যাস করবেন তিনি। সন্ধেয় শিলিগুড়িতে রেলওয়ে ইনস্টিটিউট স্পোর্টস গ্রাউন্ডে জনসভা রয়েছে অমিত শা-র। কাল সকালে কোচবিহার জেলার তিনবিঘা সফরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতায় ফিরে দুপুরে বিজেপি সাংসদ, বিধায়ক, পদাধিকারীদের সঙ্গে বৈঠক। এরপর সন্ধেয় যোগ দেবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে সাংস্কৃতিক অনুষ্ঠানে।
Murder in Park Circus: শহরে ফের খুন। ফোন করে ডেকে পার্ক সার্কাস ময়দানের মধ্যেই যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল পরিচিতদের বিরুদ্ধে। এই ঘটনায় ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মৃতের শাহনওয়াজ ফরিদ। পরিবারের দাবি, তপসিয়ার বাসিন্দা বছর পঁচিশের ওই যুবককে গতকাল সন্ধেয় ফোন করে ডাকে কয়েকজন পরিচিত। রাতে জানা যায়, গুরুতর জখম অবস্থায় ওই যুবক পার্ক সার্কাস ময়দানের মধ্যে পড়ে রয়েছেন। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। বেনিয়াপুকুর থানার পাশাপাশি তদন্তে নেমেছে লালবাজারের গুন্ডাদমন শাখাও।
Reserve Bank of India: রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক। ৪০ বেসিস পয়েন্ট বেড়ে রেপো রেট ৪ দশমিক ৪০ শতাংশ। বাড়ি, গাড়ির ঋণের সুদ আরও বাড়ার আশঙ্কা। রেপো রেট বাড়তেই পতন শেয়ার বাজারে।
Sukanta Majumdar: এবার বাংলায় কর্মসংস্থান (Employment) নিয়ে রাজ্যকে তোপ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sakanta Majumder)। একইসঙ্গে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়েও কটাক্ষ ছুঁড়ে দেন তিনি। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন। এদিন সুকান্ত মজুমদার বলেন, “মুখ্যমন্ত্রী এগিয়ে বাংলার কথা বলছেন। অথচ চাকরি প্রার্থীরা ধর্মতলায় অনশন করছেন। যাঁরা নিজের যোগ্যতায় চাকরি চাইছেন, তাঁদের ব্যথা অনুভব করুন। বাংলার মানে বাণিজ্য নয়, বাংলার মানে বগটুই।”
Weather Update: উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। অন্যদিকে, আজই দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। কালই এটি নিম্নচাপে পরিণত হবে। আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। সেখানে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে এটি উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোতে পারে। সতর্কতা হিসেবে মত্স্যজীবীদের আগামীকালের মধ্যে উপকূলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।
Kalna News: পেট্রোল পাম্পে কর্মরত স্ত্রীকে খুনের চেষ্টায় অভিযুক্ত স্বামী। হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে খুনের চেষ্টা বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মহিলা। অভিযুক্ত স্বামীকে ধরে গণধোলাই এলাকাবাসীর। মত্ত অবস্থায় অভিযুক্ত ওই কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি স্থানীয়দের। গণধোলাই খেয়ে তিনিও হাসপাতালে ভর্তি।
Arjun Singh: পাটের দাম (Jute Price) বৃদ্ধির দাবিতে, ত্রিপাক্ষিক বৈঠক ফলপ্রসূ না হলে, আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ (Arjun Singh)। কেন্দ্রীয় সরকারকে কার্যত আলটিমেটাম দিয়েছেন তিনি। বিজেপি সাংসদের ভবিষ্যত রাজনৈতিক পদক্ষেপ কী হয়, তা জানতে সবার নজর সোমবারের ত্রিপাক্ষিক বৈঠকের দিকে।
Beharampur Murder: বহরমপুরে ভর সন্ধ্যায় তাণ্ডব। মেস থেকে ডেকে ছাত্রীকে খুন, মাটিতে লুটিয়ে পড়ার পরেও পরপর ছুরির কোপ! অস্ত্র দেখিয়ে অভিযুক্ত উধাও। সম্পর্ক নিয়ে টানাপোড়েন। বহরমপুরে মালদার বাসিন্দা ছাত্রীকে কুপিয়ে খুন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত্যু।
#ABPAnandaLive #ABPAnanda #BanglaNews #RBIInterestRate #MamataBanerjee #BerhampurCrime #SukantaMajumdar #HeatWave #DelhiViolence #CalcuttaHighCourt #GST #Covid19 #Coronavirus #CoronaUpdate #HeatWave #IPL2022 #CovidFourthWave #CovidVaccination #CoalSmugglingCase #MamataBanerjee #AbhishekBanerjee #KunalGhosh #TMC #DilipGhosh #CalcuttaHighCourt #HanskhaliCase #KolkataOrganDonation #KalnaNews #JhaldaMurder #RBI #RBIRepoRate #BJP #AmitShah #AmitShahInBengal #MurderInParkCircus
________________________________________________________________________________________
Subscribe to our YouTube channel here: https://www.youtube.com/user/abpanandatv
About Channel:
ABP Ananda is a regional news hub that provides you with comprehensive up-to-date news coverage from West Bengal and all over India and World. Get the latest top stories, current affairs, sports, business, entertainment, politics, spirituality, and many more here only on ABP Ananda.
ABP Ananda maintains the repute of being a people’s channel. Its cutting-edge formats, state-of-the-art newsrooms commands the attention of million of Bengalis weekly.
Download ABP App for Apple: https://itunes.apple.com/in/app/abp-live-abp-news-abp-ananda/id811114904?mt=8
Download ABP App for Android: https://play.google.com/store/apps/details?id=com.winit.starnews.hin&hl=en
Social Media Handles:
Facebook: https://www.facebook.com/abpananda
Twitter: https://twitter.com/abpanandatv
Google+: https://plus.google.com/+abpananda